• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মৃত্যু ৩০৭

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও চারজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হলো।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন এক লাখ এক হাজার ৪৪২ জন।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জন মারা যান ৬ অক্টোবর।

রোগীর মাসভিত্তিক হিসাবমতে, অক্টোবরে এখন পর্যন্ত ২১ হাজার ৮২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।

এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃ...

image

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

২

নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার ...

image

‎স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ...

৩

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশে...

image

‎বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসএসডিআর ফাউন্ডেশনের সেমিনার

৪

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে এ...

image

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরো আধুনিকায়ন করার সিদ্ধান্ত

৫

‎নিজস্ব প্রতিবেদকঃ আজ ( শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিক...

  • company_logo