ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সারাদেশে হৃদরোগের চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা করছে সরকার। চিকিৎসাসেবা যেন সবার নাগালের মধ্যে থাকে, সে লক্ষ্যে আর্থিক সক্ষমতা বিবেচনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
শুধু আধুনিক যন্ত্রপাতি স্থাপন নয়, এসব কেন্দ্রে সেবা দিতে প্রশিক্ষিত হৃদরোগ বিশেষজ্ঞও বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে বিশ্ব হার্ট দিবসের অনুষ্ঠানে এ কথা জানান ডা. এম এ মুহিত।
হৃদরোগকে বাংলাদেশের মৃত্যুর অন্যতম কারণ উল্লেখ করে এর প্রতিরোধে নিয়মিত হাঁটার পরামর্শ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রশিক্ষিত কাউন্সিলর নিয়োগের তাগিদ দেন তিনি।
এ সময় রোগীদের আরও ভালো সেবা নিশ্চিত করা এবং কার্ডিয়াক অ্যাম্বুল্যান্সের একটি নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান এম এ মুহিত।
নিউজ ডেস্কঃ ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন-২০২৬&r...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের ...
নিউজ ডেস্কঃ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশ...
নিউজ ডেস্কঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারা দ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০...

মন্তব্য (০)