• বিনোদন

‎বড় পর্দায় কবে ফিরবেন ফারিণ?

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

‎বিনোদন ডেস্ক: চলতি বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ঢালিউড সিনেমা ‘প্রিন্স’। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে জুটি বাঁধেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ভরাডুবির মুখে পড়ে।
‎
‎এর পর থেকে এখন পর্যন্ত এ অভিনেত্রীর নতুন কোনো কাজের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণ নতুন কোনো ছবি বা বার্তা প্রকাশ করলেই ভক্তদের একটাই কৌতূহল—কবে আসবে তার নতুন সিনেমা?
‎
‎রুপালি পর্দায় ফারিণের যাত্রা শুরু হয় ‘ফাতিমা’ সিনেমা দিয়ে। এরপর তিনি ওপার বাংলার ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশের ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন। গত বছর ‘ইনসাফ’ মুক্তির পরও বেশ কিছুদিন নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি তাকে।
‎
‎শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’-এ যুক্ত হওয়ার আগে কলকাতার মেগাস্টার দেবের ‘প্রজাপতি ২’ চলচ্চিত্রে কাজ করার কথা ছিল ফারিণের। সে সময় ওপার বাংলায় নিয়মিত কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই কাজটি আর হয়ে ওঠেনি।
‎
‎এর মধ্যে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনেকটাই আড়ালে চলে যান এই অভিনেত্রী।
‎
‎‘প্রিন্স’ মুক্তির প্রায় পাঁচ মাস পর নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে ফারিণের একটি নতুন পোস্ট দেখে ভক্তদের মাঝে নতুন সিনেমার জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, সেটি কোনো সিনেমা নয়, বরং একটি বিজ্ঞাপনের কাজ ছিল।
‎
‎সেই বিজ্ঞাপনচিত্রের পর ফারিণের নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্ট নিয়ে এখন পর্যন্ত আর কোনো গুঞ্জন বা আনুষ্ঠানিক ঘোষণা শোনা যায়নি। ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার বড় পর্দায় ফিরবেন এই অভিনেত্রী।

মন্তব্য (০)





image

‎মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

১

‎বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান ও বর্ষীয়ান অ...

image

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্...

২

বিনোদন ডেস্ক : কিছুদিনের বিরতির পর নতুন একক গান নিয়ে শ্রোতাদ...

image

‘শুধু গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’

৩

বিনোদন ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই বিনোদন জগতে অনুসরণকারীর সং...

image

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

৪

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর...

image

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

৫

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্...

  • company_logo