ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজেকে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী খলঅভিনেতা। নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।
বিশেষ করে খলঅভিনেতা চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন অভিনেতা মিশা সওদাগর। পর্দায় তার শক্তিশালী উপস্থিতি ও সংলাপ বলার ধরন তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। শুধু তাই নয়; খলঅভিনেতার সঙ্গে সময়ের ব্যবধানে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন।
দীর্ঘদিনের ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিশা সওদাগর। নতুন সিনেমার কাজ, শুটিংসহ বিভিন্ন চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে।
দীর্ঘ পথচলার এই সময়ে নিজের ক্যারিয়ারে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এ খলঅভিনেতা। এবার ঠিক তেমনই এক নির্মাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর।
এবার সামাজিক মাধ্যমে বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষ্যে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মিশা সওদাগর। সেই পোস্টে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে নিজের জীবনে তার অবদানের কথা তুলে ধরেছেন তিনি।
মিশা সওদাগরের এই আবেগঘন পোস্ট পরিচালক ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক কেবল একজন পরিচালক কিংবা অভিনেতার ছিল না। তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে পরিচালকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেই মনে করেন এ খলঅভিনেতা। তাই প্রিয় এ মানুষটির জন্মদিনে নিজের দীর্ঘদিনের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথাই প্রকাশ করেছেন মিশা সওদাগর।
সামাজিক মাধ্যমে তার পোস্টে এ খলঅভিনেতা লিখেছেন— ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’ শুভ জন্মদিন জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’ তিনি বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে আমি কৃতজ্ঞ।’
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্...
নিউজ ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে ...
বিনোদন ডেস্কঃ তারকাদের প্রেমের গল্পে দর্শকের আগ্রহ বরাব...
বিনোদন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অসুস্থ হয়...
বিনোদন ডেস্ক : আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢাল...

মন্তব্য (০)