ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : কিছুদিনের বিরতির পর নতুন একক গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার নতুন গানটির নাম ‘ভুলে গেছি তোমাকে’। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ।
গানটিতে উঠে এসেছে ভালোবাসায় ব্যর্থতা, বিচ্ছেদ ও প্রিয় মানুষকে ভুলে যাওয়ার অনুভূতি। রাজেশ ঘোষের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। ইয়ামিন এলানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতেও নিজেই অংশ নিয়েছেন আসিফ আকবর। ইতোমধ্যে আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
নতুন গানটি নিয়ে আসিফ জানান, দীর্ঘ সময় পর আবারও রাজেশ ঘোষের সুরে কোনো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার ক্যারিয়ারের বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার রাজেশ ঘোষ। দীর্ঘদিনের এই শিল্পী-সুরকার জুটির পারস্পরিক বোঝাপড়াও বেশ ভালো বলে জানান আসিফ। তাই নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।
এদিকে গান প্রকাশের পাশাপাশি বিদেশ সফরের প্রস্তুতিও নিচ্ছেন আসিফ আকবর। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে দেশটিতে যাচ্ছেন তিনি। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) আয়োজন করছে এই উৎসব। সেখানে আসিফের অংশগ্রহণ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
বিনোদন ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই বিনোদন জগতে অনুসরণকারীর সং...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্...
নিউজ ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে ...
বিনোদন ডেস্কঃ তারকাদের প্রেমের গল্পে দর্শকের আগ্রহ বরাব...

মন্তব্য (০)