• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী ও কালীগঞ্জ দড়িসোম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারার বিধান লঙ্ঘনের দায়ে তিনটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে কালীগঞ্জ পৌর এলাকা দড়িসোম গ্রামের মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা এবং একই গ্রামের চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী এলাকার মো. রেজাউলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনটি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





  • company_logo