• সমগ্র বাংলা

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সাথে মো.মাহিদ (১৫) নামে একজন আহত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ইটাইল ইউনিয়নের নন্দী ইটাইল চৌরপাড়া শ্মশান ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বেলা ১ টার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।

জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা যমুনা পূর্ব ঘাটগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল ৭ টার দিকে সদর উপজেলার ইটাইলে ইউনিয়নের নন্দী ইটাইল চৌরাপাড়া শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত অজ্ঞাত পরিচয়ের ৩০ বছর বয়সী এক যুবক ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মো.মাহিদ নামের একজন আহত হয়েছে। পরে আহত মাহিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার অভিভাবককে খবর দেওয়া হয়।

আহত মাহিদ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রবিউল ইসলাম বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo