• সমগ্র বাংলা

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের গর্বিত মায়েদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার সকাল ১০টায় বেনাপোল

পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ এর আয়োজনে অনুষ্ঠানে 

প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। 

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, হবিবর রহমান হবি, তাজউদ্দীন, যুবদল নেতা, আল মামুন বাবলু, শিক্ষক ইন্তাজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি বাবা-মায়ের ত্যাগ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং পরিবারের সহযোগিতা তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতি শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যতে উচ্চশিক্ষা ও দেশ গঠনে তাদের আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

২

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo