ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্দ্যমপুর গ্রামের মো. শরিফকে (২১) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিমলাপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ইয়াবা কেনার উদ্দেশ্যে শিমলাপাড়া গ্রামের সেলিমের বাড়িতে গেলে শরিফকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
আটক শরিফ বলেন, ২০ পিস ইয়াবা তিনি সেলিমের থেকে ৫হাজার টাকায় কিনেছি, আগেও তার থেকে ৩বার কিনেছি।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী সেলিম ফেসবুকে ভিডিও বার্তায় বলেন, ওরা টাকা দিয়ে কিনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ভালো মানুষ, ওরা আমার কিছুই করতে পারবে না
এ ব্যাপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন মামলার প্রস্তুতি চলছে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...
গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...

মন্তব্য (০)