• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও স্বার্থ সরাসরি হামলার লক্ষ্যবস্তু হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। 

ইরানের শীর্ষ অপারেশনাল সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করবে না। তবে শত্রুপক্ষ যদি তাদের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়, তবে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। 

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো।

সূত্র: লরিয়েন্ট টুডে।

মন্তব্য (০)





image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

১

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

২

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৩

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৪

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo