• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক আলোচনার মধ্যে বিষয়টিকে আইনি ও কারিগরি প্রশ্ন হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে। একই সঙ্গে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে ভারত। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং তার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। 

দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, তাও জানতে চাওয়া হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়। প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতার মাধ্যমে নয়াদিল্লি কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কী, তা হাইকমিশনই জানাতে পারবে।শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলেও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান হবে। এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া, ভ্রমণ নথি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে।নয়াদিল্লির সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হলেও বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আগামী দিনগুলোতে ঢাকা ও দিল্লির অবস্থান বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

২

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৩

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

image

আত্মজীবনীতে মোদি সম্পর্কে যা লিখলেন সোনিয়া গান্ধী

৫

নিউজ ডেস্ক :  ভারতীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব এবং...

  • company_logo