ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটলেও চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে। গত অক্টোবর মাসে দেশটির তেল আমদানি চলতি বছরের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর আল জাজিরা
তবে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে চীনের তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ।
এদিকে, চলতি বছরের প্রথম ১০ মাসে চীন মোট ৩৯ কোটি ৯৯ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমদানি ১৫ দশমিক ১ শতাংশ কম।
বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনের আমদানি পরিস্থিতি জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশটির আমদানির পরিসংখ্যান বিশেষ গুরুত্ব পাচ্ছে।
নিউজ ডেস্কঃ জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন &lsqu...
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের যু...
নিউজ ডেস্কঃ ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন সোমবার (৯ নভেম...
নিউজ ডেস্কঃ পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ন...
নিউজ ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান...

মন্তব্য (০)