ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘প্রয়োজনীয়’ বলে দাবি করেছেন মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ। তাকে অভিশংসনের দাবি জোরালো হলেও এ নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী সামরিক পদক্ষেপের পক্ষেও দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেগসেথ। এ সময় তিনি বলেন, কোনো পদক্ষেপ জনপ্রিয় না হলেও পরিস্থিতির প্রয়োজনে তা নেওয়া জরুরি হতে পারে।
ট্রাম্পের ইরানবিরোধী সামরিক অভিযান আবারও চালানোর সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। এ অভিযান নিয়ে রাজনৈতিক ও নির্বাচনী প্রভাবের প্রশ্ন উঠলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।
সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ভাইস প্রেসিডেন্টের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কাউকে দায়ী করতে চাননি হেগসেথ। ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে কি না, তা-ও নিশ্চিত করেননি তিনি।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ তুলে ট্রাম্পের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দেন হেগসেথ। তার দাবি, ইরান নিজেদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রক্ষায় একটি প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলেছে। এর জবাবে ট্রাম্প প্রশাসন ‘মিডনাইট হ্যামার’ ও ‘এপিক ফিউরি’ অভিযান পরিচালনা করেছে।
নিজের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব ঠেকাতে রিপাবলিকান আইনপ্রণেতাদের পর্যাপ্ত সমর্থন রয়েছে কি না, এমন প্রশ্নে হেগসেথ বলেন, ‘এ নিয়ে আমরা উদ্বিগ্ন নই।’ তবে এ বিষয়ে কোনো ভোটের হিসাব প্রকাশ করেননি তিনি।
এদিকে তাকে অভিশংসনের উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন হেগসেথ। তার দাবি, সমালোচকেরা সামরিক অভিযানের সাফল্য এবং মার্কিন সেনাদের অর্জনকে খাটো করার চেষ্টা করছেন।
অন্যদিকে হেগসেথের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনকক্ষে আকস্মিক উপস্থিত হয়ে হেগসেথের সমালোচক রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসিকে আক্রমণ করেন তিনি। এর আগে ম্যাসি হেগসেথের বিরুদ্ধে আটটি অভিশংসন অভিযোগ উত্থাপন করেন।
ট্রাম্প বলেন, প্রতিনিধি পরিষদে অভিশংসনের পক্ষে ভোট হলেও তিনি হেগসেথের পাশে থাকবেন। তার দাবি, ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন সামরিক অভিযানে হেগসেথ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে আগামী দুই মাসে সামরিক খাতে অর্থায়ন বাড়ানোকে নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন হেগসেথ। গোয়েন্দা প্রযুক্তি, মহাকাশ সক্ষমতা, আয়রন ডোম, গোলাবারুদ ও যুদ্ধজাহাজ নির্মাণে বিনিয়োগ বাড়াতে রিপাবলিকান আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ঠিক কোন পরিস্থিতিতে শেষ হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো শর্ত জানাননি মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী। তাঁর দাবি, সামরিক কৌশলগত সুবিধা এখনো ট্রাম্পের হাতেই রয়েছে।
নিউজ ডেস্কঃ ফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ ও হিমায়িত...
নিউজ ডেস্কঃ ইসরাইলে সরকার গঠনের লক্ষ্যে নতুন রাজনৈতিক ...
নিউজ ডেস্কঃ ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে &lsq...
নিউজ ডেস্কঃ ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ কা...
নিউজ ডেস্ক : ইসরাইলে ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের পর ...

মন্তব্য (০)