• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মুহাম্মদ রাব্বানী (২৭)। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া এলাকার মোফাজ্জল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বানী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। পরিবারের সদস্যরা এতে বাধা দিলেও তিনি তা মানতেন না। মাদক সেবনের পর তিনি তাঁর মা শিউলী বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে জড়াতেন।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মাদক সেবন করে রাব্বানী তাঁর মাকে মারধর করেন বলে অভিযোগ। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা ইসলামপুর থানা-পুলিশকে খবর দেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাব্বানীকে আটক করে।

পরে ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় রাব্বানীর বাবা মোফাজ্জল হক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত রাব্বানীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo