• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যেসব শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং সামরিক চাপ কমায়, তবে মাত্র সাত দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আবার সবার জন্য খুলে দিতে প্রস্তুত ইরান। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বড় প্রস্তাবের কথা জানিয়েছেন।

জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। তারা জানায়, আমেরিকার সাথে সম্পর্ক ঠিক করতে ও সামরিক উত্তেজনা কমাতে ইরান এই উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবটি ইতোমধ্যেই আমেরিকার কাছে পাঠানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চিরতরে বন্ধ করার পথ তৈরি হয়।

অন্যদিকে রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা ইরানি প্রতিনিধিদলকে আমেরিকার সাথে সরাসরি আলোচনা শুরু করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের এই অধিবেশন আমেরিকার জন্য সমঝোতায় ফেরার একটি দারুণ সুযোগ। যুক্তরাষ্ট্র যদি সত্যিই ভালো কোনো পদক্ষেপ নেয়, তবে ইরানও আলোচনার টেবিলকে স্বাগত জানাবে। তবে দুই সংবাদমাধ্যমের সাথে কথা বলা ব্যক্তিটি একই কর্মকর্তা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo