• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে সেই সঙ্গে তিনি মনে করেন, এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথে পণ্যবাহী জাহাজগুলোর সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ-অভিযানকে আরও শক্তিশালী করা জরুরি।

ইতালির একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। সম্প্রতি সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হুথি গোষ্ঠীর হামলায় ইতালির একটি ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর হুথিরা জানায়, ইতালির বিরুদ্ধে তাদের কোনো লড়াই নেই। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই পররাষ্ট্রমন্ত্রী তাজানি পরিষ্কার করেন, ইতালি কোনো যুদ্ধে লিপ্ত নয়।

মূলত লোহিত সাগর দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলোকে হুথিদের হামলা থেকে রক্ষা করতেই ইইউ ‘অ্যাসপাইডস’ নামের এই সুরক্ষা মিশন তৈরি করেছিল। তাজানি জানান, সমুদ্রপথটিতে অশান্তি বাড়লেও ইতালি এই মিশনকে সমর্থন দিয়ে যাবে। এই নিরাপত্তা মিশনটির মেয়াদ বাড়ানো এবং এর কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন তিনি।

ইতালির বাণিজ্যের জন্য এই লোহিত সাগর রক্ষা করা বেশ জরুরি। কারণ দেশটির সামুদ্রিক ব্যবসার ৪০ শতাংশ এবং এশিয়ায় পাঠানো মোট পণ্যের ৬০ শতাংশই যায় এই পথ দিয়ে। তাই লোহিত সাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ইতালির অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo