ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক কাছাকাছি হঠাৎ করেই বিকট আগুনে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ভাসতে দেখা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেক দূর থেকেও সেই আগুনের তীব্র শিখা আর ঘন কালো ধোঁয়া স্পষ্টভাবে চোখে পড়ছিল।
এর ফলে, বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪। এতে বলা হয়েছে, রিয়াদের বিমানবন্দরে বড় ইস্যু তৈরি হয়েছে, যার কারণে এমন বিঘ্ন ঘটেছে।
ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।
হঠাৎ কেন এই অগ্নিকাণ্ড কিংবা ঠিক কোন জায়গাটিতে এটি ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ঘটনাটির পরপরই সৌদি সরকারি তথ্য দপ্তরের কাছে কারণ জানতে চাওয়া হয়েছিল। তবে তাদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনো হামলা নাকি সাধারণ দুর্ঘটনা—কিসের থেকে এই আগুন, তা জানতে সবাই এখন সরকারের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছে।
নিউজ ডেস্ক : পাকিস্তান সিনেটের বিরোধীদলীয় নেতা রাজা নাসির আ...
নিউজ ডেস্ক : নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া আকস্মিক বরফ ধ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার প...
নিউজ ডেস্ক : ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

মন্তব্য (০)