• আন্তর্জাতিক

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ কম্পাউন্ডের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

‎এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ স্থাপনায় সজোরে আঘাত করে।

‎হামলার সময় ওই স্থাপনার ভেতরের একটি মসজিদে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নামাজ আদায় করছিলেন। বিস্ফোরণের পরপরই গাড়িতে থাকা আরেক হামলাকারী গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

মন্তব্য (০)





image

মসজিদে বোমা হামলা ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ পাকিস্ত...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার প...

image

ইরানের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়ালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞ...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

  • company_logo