• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুধু একটি ড্রোন মক্কার দিকে যাচ্ছিল—এমন দাবির ভিত্তিতে হুথিদের দায়ী করা যথেষ্ট নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর আল-জাজিরার

বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে তিনি বলেন, মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে—এমন একটি দাবি হুথিদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট নয়।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করে, হুথিরা মক্কার দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের এই মুখপাত্র বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি রাজনৈতিকীকরণ করা উচিত নয়। একই সঙ্গে এসব বিষয়কে বিভেদ সৃষ্টি কিংবা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়।

বাঘাই আরও অভিযোগ করেন, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের লক্ষ্য ছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে জনমত অন্যদিকে সরিয়ে নেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।

তিনি বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলে তার প্রকৃত তথ্য নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এমন ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo