• আন্তর্জাতিক

গত সপ্তাহে সৌদি জোটের ৪৫০টির বেশি বিমান হামলার দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত এক সপ্তাহে, ইয়েমেনের বিভিন্ন এলাকায়, সৌদি নেতৃত্বাধীন জোট ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা।

‎হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি যুদ্ধবিমানগুলো তায়িজ, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদা ও আল-বায়দা প্রদেশে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

‎এর আগে, একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা। পরে ধ্বংসাবশেষ খুঁজতে আসা দুটি সৌদি 'এফ-১৫' যুদ্ধবিমানের সঙ্গেও ‘মোকাবিলা’ করার দাবি করেছে গোষ্ঠীটি।

‎হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, 'যেকোনো আগ্রাসন বা লঙ্ঘন থেকে আমাদের দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের উপায়ে প্রতিরোধ চালিয়ে যাব।'

‎তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‎সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতি হামলার অভিযোগ এবং ইয়েমেনে পাল্টা বিমান অভিযানের দাবি ঘিরে আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

‎গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায়...

নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নি...

image

তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুটি...

image

ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঠিক কতখানি...

image

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি...

image

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আ...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের...

  • company_logo