ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের পূর্বনির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সৌদি আরবের অনুরোধেই ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকটি আপাতত পেছানো হয়েছে।
ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে বাঘাই বলেন, কোনো দায়িত্বশীল দেশই বাইরের শক্তির চাপ বা হুকুমদারি মেনে নেবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি বর্তমানে অবরুদ্ধ রয়েছে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী নৌ অবরোধ জোরদার করায় সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনাও চরম আকার ধারণ করেছে।
এদিকে সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর একটি উন্নত এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করেছে।
এছাড়া সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় হতাহতের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে তেহরান।
নিউজ ডেস্ক : দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শি...
নিউজ ডেস্ক : ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদা...
নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো কোনো দেশের পক্ষে ...
নিউজ ডেস্কঃ জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার একটি যা...

মন্তব্য (০)