ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দু’দিনের উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম।
এরইমধ্যে সম্মেলনে যোগ দিতে গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ আরও অনেকে।
এছাড়া সম্মেলনে শনিবার অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতা ও প্রতিনিধিদের সঙ্গেও অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হবে ১৮ তম শীর্ষ ব্রিকস সম্মলেন। এসময় সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মূলত মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবকে গোয়...
নিউজ ডেস্ক : ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ...
নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে...
নিউজ ডেস্ক : ইরানের ওপর কঠিন অর্থনৈতিক অবরোধ এবং কঠোর চাপ সৃ...
নিউজ ডেস্ক : লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ যাকার দ্বীপ দ...

মন্তব্য (০)