ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : গাজায় আগ্রাসন চালানোর পাশাপাশি এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কাতারকে সরাসরি একটি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেন। নেতানিয়াহু অহংকার করে বলেন, যুদ্ধের সময় তারা কাতারের মাটিতে আক্রমণ ও বোমা হামলা চালিয়েছেন।
আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, ভোটে উগ্র সমর্থকদের টানতেই নির্বাচনের মুখে এমন বিতর্কিত ও উসকানিমূলক কথা বলছেন নেতানিয়াহু।
মূলত গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় এক বিমান হামলা চালায় ইসরাইল, যেখানে হামাসের পাঁচ প্রতিনিধি এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান। একটি শান্তি আলোচনার বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়েছিল, যা নিয়ে সারা বিশ্বে চরম সমালোচনা শুরু হয়। জাতিসংঘসহ বিশ্বের একাধিক দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস থেকে ফোন করে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন নেতানিয়াহু।
একই সাক্ষাৎকারে নিজের দেশের বিরোধীদের সমালোচনার জবাবও দিয়েছেন নেতানিয়াহু। বিরোধীদের অভিযোগ ছিল—নেতানিয়াহুর মদদে কাতার থেকে যে অর্থ গাজায় এসেছে, তা দিয়েই ২০২৩ সালে বড় হামলার প্রস্তুতি নিয়েছিল হামাস। জবাবে নেতানিয়াহু দাবি করেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থাই গাজায় ত্রাণের টাকা পাঠানোর পরামর্শ দিয়েছিল এবং সেই টাকা গাজায় আসা মোট সহায়তার মাত্র দুই শতাংশ।
কাতারও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে জানিয়েছে, তাদের সব সাহায্য অত্যন্ত স্বচ্ছ উপায়ে শুধুই সাধারণ মানুষের জন্য পাঠানো হয়েছিল।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ...
নিউজ ডেস্কঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬। ইতিহাসের পাতায় 'যুদ্ধ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্...
নিউজ ডেস্ক : ২৭ নভেম্বরকে ‘বাল্য, অল্প বয়সে ও জোরপূর্ব...
নিউজ ডেস্ক : ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্...

মন্তব্য (০)