ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে পাবনায় রাতভর বিশেষ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলার সদর ও চাটমোহর থানার পৃথক তিনটি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত ডিবি পুলিশের পৃথক কয়েকটি দল এসব অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার রাধানগর জুগিপাড়া আক্কেলের সাঁকো এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় প্লাবনের বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে পালানোর চেষ্টাকালে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাধানগর জুগিপাড়ার মো. আমিন উদ্দিনের ছেলে মো. সিকন হোসেন (৩০) এবং রাধানগর মক্তবপাড়ার মো. মঞ্জুরুল ইসলাম ইমনের ছেলে মো. মাহি ইসলাম রাব্বি (২৫)। পরে তাদের দেহ তল্লাশি করে সিকনের কাছ থেকে ১০০ পিস এবং রাব্বির কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত ৮টার দিকে পাবনা সদর থানার ছাতিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. বিশাল হোসেন (২৫) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতিয়ানী গ্রামের মো. রাকিবুল হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টাকালে ধস্তাধস্তিতে ডিবির এক সদস্য ও আসামি সামান্য আহত হন।
একই রাতে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় মুছা মোল্লার বসতবাড়ির সামনের রাস্তা থেকে ১০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’সহ আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জগতলা পূর্বপাড়ার মৃত কুরান সরকারের ছেলে মো. শাহ আলম সরকার (৬০) এবং জগতলা কাজীপাড়ার মৃত দিলবর আলীর ছেলে মো. ফজলুল হক (৩৯)।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বাইরে ও বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও এসকাফ সংগ্রহ করে পাবনার স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ রাসিদুল ইসলাম বলেন, “পাবনাকে মাদকমুক্ত করতে আমাদের অবস্থান সম্পূর্ণ কঠোর ও আপসহীন। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ডিবি পুলিশ দিনরাত মাঠে কাজ করছে। যে যত শক্তিশালীই হোক না কেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে জেলাজুড়ে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক ...
গাজীপুর প্রতিনিধি : মেয়ের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের অশান্তি। নির্যাতনের ...
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র, গোলা...
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের ভাড়া বাসা থেকে ইশরাত জাহা...

মন্তব্য (০)