ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশের রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, তিন রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, নয়টি মোবাইল ফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহক...
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খল পথচারী প...

মন্তব্য (০)