ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদন : বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ ঘটনায় রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী ও সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাকে অপসারণের দাবি উঠেছে। তারপরই সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে পুলিশের এই সর্বোচ্চ পদে নতুন কাউকে নিয়োগের বিষয়ে। সেক্ষেত্রে আলোচনায় এসেছে বেশ কয়েকজনের নাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর এ ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পুলিশের শীর্ষ এই পদেও আসতে পারে নতুন মুখ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, আইজিপি পদে আসতে পারেন এমন তিনজন কর্মকর্তার একটি তালিকা করা হয়েছে। তাদের ফাইলও প্রস্তুত রয়েছে। তবে বর্তমান আইজিপিকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত হলেই কেবল এই তালিকা থেকে আসতে পারে পুলিশের নতুন অভিভাবক।
সূত্র জানিয়েছে, এ তালিকায় রয়েছে রেলওয়ে পুলিশ প্রধান ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ।
এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনের নাম আলোচনা হলেও কিছু বিতর্ক থাকায় তারা এ তালিকা থেকে ছিটকে যেতে পারেন বলে দাবি ওই সূত্রের।
আইজিপি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচাইতে বেশি আলোচনায় আসা ব্যারিস্টার মো. জিল্লুর রহমান বর্তমানে রেলওয়ে পুলিশের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। আইন বিষয়ে পেশাগত পরিচয় এবং পুলিশের গুরুত্বপূর্ণ একটি ইউনিটের নেতৃত্বে থাকার কারণে তাঁর নাম সম্ভাব্য উত্তরসূরিদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
রেলওয়ে পুলিশের দায়িত্বের পরিধি ও চ্যালেঞ্জ বিবেচনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেলপথ ও রেলওয়ে স্থাপনায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পুলিশের সর্বোচ্চ পদে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও আইন সম্পর্কে জ্ঞান, প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সক্ষমতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
তবে ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে আইজিপি পদে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আসবে কি না এবং এ ক্ষেত্রে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
নিউজ ডেস্ক :২০০৭ সালে অন্যায় ও অনিয়মতান্ত্রিকভাবে চাকরি হারা...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্...
নিউজ ডেস্কঃ বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন স...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভ...
নিউজ ডেস্কঃ পুলিশের দীর্ঘদিনের যানবাহন সংকট, জরুরি পরিস্থিতি...

মন্তব্য (০)