ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য বিমান বাহিনীর প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান। তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ৪ টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে MONUSCO জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছেন। Utility Aviation Unit-23 দলটি তাদের স্থলাভিষিক্ত হবেন। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কন্টিনজেন্ট এর ২৩ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গমন করেছেন। কন্টিনজেন্ট এর অবশিষ্ট ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।
নিউজ ডেস্ক : বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ...
নিজস্ব প্রতিবেদন : বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়...
নিউজ ডেস্ক :২০০৭ সালে অন্যায় ও অনিয়মতান্ত্রিকভাবে চাকরি হারা...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্...
নিউজ ডেস্কঃ বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন স...

মন্তব্য (০)