• গণমাধ্যম

চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ; ৮ পদে প্রার্থী ১৪ জন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ আগস্ট শনিবার। ইতিমধ্যে গঠিত নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নির্বাচন ঘিরে প্রার্থী ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ক্লাবের ৩১ জন সদস্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।

৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। সভপতি পদে লড়ছেন দুইজন সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল (ইত্তেফাক) ও রকিবুর রহমান টুকুন (আমার দেশ)।

সহ-সভাপতি পদে দুইজন। এম এ জিন্নাহ (ভোরের দর্পণ) ও সালাহ উদ্দিন খান সোহেল।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক (মানবজমিন) ও শামীম হাসান মিলন (সমকাল)।

সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন। নুরুল ইসলাম (নয়া দিগন্ত) ও আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ)।

অর্থ সম্পাদক পদে লড়ছেন দুইজন। সাবেক অর্থ সম্পাদক জাকির সেলিম (খোলা কাগজ) ও সাইফুল ইসলাম।

কার্যকরী সদস্যের তিনটি পদে লড়ছেন চারজন। বিপ্লব আচার্য্য, শাহীনুর রহমান শাহীন (চ্যানেল২৪), এস এম মাসুদ রানা (সংবাদ) ও জাহাঙ্গীর আলম (ইনকিলাব)।

আর তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। তারা হলেন, দপ্তর সম্পাদক পদে শুভাশীষ ভট্টাচার্য তুষার, প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল ও সাহিত্য ও প্রকাশনা পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ। তার সাথে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন ক্লাব সদস্য রাজিউর রহমান রুমী, জাহাঙ্গীর আলম, দেওয়ান জামিউল ইসলাম কাবলী, ইকবাল কবির রনজু। 

আর প্রিজাইডিং কর্মকর্তা চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিয়া এবং সহকারি প্রিজাইডিং কর্মকর্তা বিলচলন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান পলাশ বলেন, ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তার আগে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আশা করছি ক্লাব সদস্যদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

নিউজ ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্...

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...

image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

  • company_logo