• গণমাধ্যম

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটাশে।' এই শ্লোগানে দিনাজপুরে জমকালো আয়োজনে পালিত হলো চ্যানেল আইয়ের জন্মদিন ২৮ বছরে পদার্পণ অনুষ্ঠান।

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশাসন কর্মকর্তা,সাংবাদিক ও সূধিজনের উপস্থিতিতে ১লা অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে কেক কেটে  চ্যানেল আইয়ের জন্মদিন উৎসব পালন করা হয়।

এর আগে বুধাবার বিকাল থেকে চলে চ্যানেল আইয়ের জন্মদিনের আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা।

আমার চ্যানেল আই দর্শক ফোরামের দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে  আলোচনা সভায় দিনাজপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারআব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রভাষক হারুন উর রশীদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে 

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও সঙ্গীত শিল্পী বীরমুক্তিযোদ্ধা ডা.শহিদুল ইসলাম খান,দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান বিশিষ্ট কবি ও লেখক প্রফেসর লাল মিয়া, ইতিহাস বিভাগের প্রধান লেখক ও গবেষক আলী ছায়েম,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চু, সাধারণ সাম্পাদক গোলাম নবী দুলাল, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক রোটারিয়ান শামীম কবির, শিক্ষাবিদ কবির মাষ্টার বক্তব্য রাখেন।

চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্‌ আলম শাহী ও চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক মিনারুল ইসলাম শুভেচ্ছা  বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষাভাষিদের প্রিয় এবং দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' ২৮ বছরে পদার্পণে শুভকামনা করে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ও কার্যক্রম নিয়ে ভূষিত প্রসংশা করেন।

আলোচকবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সাম্প্রদায়িক অপশক্তি’র বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছে, চ্যানেল আই। চ্যানেল আই সৃষ্টি’র উল্লাসে দেশ, মা মাটি ও মানুষের পক্ষে কথা বলে। কৃষি,পরিবেশ, ক্রীড়া ও শিক্ষা’র মানোন্নয়ন এবং সুস্থ্য বিনোদন সৃষ্টিতেও এগিয়ে আছে, চ্যানেল আই। পাশাপাশি চ্যানেল আই মানবতার সেবাও করছে।  ভালো কিছু সৃষ্টি’কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে, চ্যানেল আই। চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর। 

অতিথিবৃন্দ অনেকে চ্যানেল আইয়ের জন্মদিনে জন্মদিনের উপহার নিয়ে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বীরমুক্তিযোদ্ধা ডা.শহিদুল ইসলাম খান,শাহ আলম শাহী, প্রশান্ত, মাসুদা,শাহিন,বিপাশা,মোখলেসারসহ অনেকে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

২

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

৪

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

৫

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

  • company_logo