ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মানিক আকবর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ১৫ সদস্যের কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি), ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম) এবং প্রচার ও প্রচারণা সম্পাদক মিঠুন মাহমুদ (এটিএন নিউজ)।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) এবং ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।
প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে নতুন কমিটি গঠনের পর গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রত্যাশা ব্যক্ত করে জানান, নবনির্বাচিত নেতৃত্ব চুয়াডাঙ্গার শান্তিশৃঙ্খলা রক্ষা, জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান বৃদ্ধিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...
বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...
পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

মন্তব্য (০)