ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে ইরান দ্রুতই তাদের শর্তের তালিকা জমা দেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই।
সম্প্রতি কাতার, ওমান ও পাকিস্তান—এই তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার পথ তৈরির চেষ্টা করছেন।
আলোচনায় সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ চালু এবং মাইন সরানোর যৌথ উদ্যোগ নিয়ে কথা হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের দাবি মেনে পদক্ষেপ নেয়, তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে। এসব দাবির মধ্যে প্রধান হলো—ইরানি বন্দরের ওপর থেকে মার্কিন অবরোধ তোলা, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়া এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করা।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নৌপথটি ইতোমধ্যেই উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই এবং তাদের ওপর আরোপ করা অবরোধ আপাতত বহালই থাকছে।
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...
নিউজ ডেস্ক : মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

মন্তব্য (০)