ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানান যায়।
একই আদেশে ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির তৎকালীন মুখপাত্র এন এম নাসীরুদ্দিনকে নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করে সরকার। আকতার হোসেন তারই স্থলাভিষিক্ত হলেন।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে ব...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বি...
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...

মন্তব্য (০)