• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৮ টায়  সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটি থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৪ কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা।

এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালিন এসআই মোঃ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার মোঃ শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার মোঃ হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩৩) এবং গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলাম (২১)। এদের মধ্যে শরিফুল ইসলাম ওরফে শরিফ পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সামাদ জানান, মামলাটিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

মন্তব্য (০)





image

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পা...

image

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে...

image

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকা জব্দ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে...

image

‎সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জা...

নিউজ ডেস্কঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল...

image

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি ...

  • company_logo