• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘মধ্যপ্রাচ্য থেকে সম্মান নিয়ে বিদায় নেওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন আঞ্চলিক ব্যবস্থার’ সূচনা হয়েছে, যার ফলে বিদেশি পরাশক্তিগুলো এই অঞ্চলে তাদের প্রভাব দ্রুত হারাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের জ্যেষ্ঠ কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, বর্তমান পরিস্থিতি তাদের আত্মত্যাগ ও পবিত্র রক্তের ফসল। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তারা দুজনই নিহত হন।

মোহাম্মদ বাঘের গালিবাফ আরও উল্লেখ করেন, এই নতুন আঞ্চলিক বাস্তবতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত হ্রাস পাচ্ছে। পাশাপাশি ইসরাইলের ‘নদী থেকে সাগর পর্যন্ত’ আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, তা এখন শুধুই অলীক কল্পনায় পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

হোয়াইট হাউসের শান্তি প্রস্তাবে কেন সায় দিচ্ছেন না নেতানিয়...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ...

image

কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংল...

নিউজ ডেস্কঃ কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াব...

image

‎মার্কিন মানচিত্রে হরমুজ প্রণালি, ট্রাম্পের পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল...

image

‎শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ফের মুখ খুলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্...

image

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও স...

  • company_logo