ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল। তৃতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে এই জয়ের বিশেষ অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে ১৪ বছর পর প্রথম কোনো স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তিনি।
সবশেষ ২০১২ সালে সফরকারী স্পিনার হিসেবে এমন কীর্তি গড়েছিলেন সাবেক শ্রীলঙ্কান তারকা রঙ্গনা হেরাথ (৯৫/৫)। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে ৫ উইকেট নেওয়া স্পিনার ভারতের কুলদীপ যাদব (দ্বিতীয় ইনিংস)।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তাদের মাটিতে ফাইফার নিলেন মিরাজ।
সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ বাংলাদেশি বোলার তিনি। হাসান-মিরাজ ছাড়া ওই কীর্তি আছে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের (দু’বার)। টেস্টে সবমিলিয়ে নিজের ১৫তম ফাইফার পেয়েছেন মিরাজ। যা এশিয়ান দেশের বাইরে তার তৃতীয় ৫ উইকেট।
প্রসঙ্গত, ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।
নিউজ ডেস্কঃ বড় দল হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার খুব...
স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...
স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...
স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

মন্তব্য (০)