ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী করেছে বাংলাদেশ। জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স টেস্টে ৩০০-এর বেশি উইকেট নেওয়া চার বোলারকে একসঙ্গে নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৬ রানের বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা। ১৩৮ ওভার ব্যাট করে স্বাগতিকদের বিপক্ষে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে গত সাত বছরের বেশি সময়ে কোনো সফরকারী দল এত দীর্ঘ সময় ব্যাট করতে পারেনি। একই সময়ে ২২৮ রানের লিডও গত সাড়ে সাত বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে কোনো সফরকারী দলের সর্বোচ্চ।
বাংলাদেশের এই দারুণ ব্যাটিংয়ের পেছনে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি যখন ক্রিজে আসেন, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৬ রান। কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও ফিরে গেলে ৬ উইকেটে ৩০৮ রানে পরিণত হয় দলের স্কোর। এরপর শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিরাজ।
মধ্যাহ্ন বিরতির পর আউট হওয়ার আগে ১৫৪ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত নম্বর কিংবা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন তিনি।
শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও বাংলাদেশের অন্যতম প্রধান ভরসা মিরাজ। অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে ২১৯টি টেস্ট উইকেট নিয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২ হাজার ২৯৬ রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় তাকে রেখেছে পঞ্চম স্থানে।
আরও বিশেষ একটি জায়গায়ও রয়েছে মিরাজের নাম। অভিষেকের পর থেকে বিশ্ব ক্রিকেটে টেস্টে ২ হাজারের বেশি রান ও ২০০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে আর মাত্র একজনের ভারতের রবীন্দ্র জাদেজার।
অর্থাৎ ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনন্য উচ্চতায় উঠে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)