ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে কোনো শক্তি সামরিকভাবে এগিয়ে এলে তারা পরাজিত হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকিও প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই হরমুজ প্রণালিকে ইরানের ‘মালিকানাধীন ও নিয়ন্ত্রিত’ জলপথ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ইরানের জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতেই হরমুজ প্রণালির ওপর ইরানের অধিকার আছে। তেহরানের অবস্থান চ্যালেঞ্জ করে কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী এগিয়ে এলে তাদের পরাজয় নিশ্চিত বলেও সতর্ক করেন তিনি।
মোহসেনি-এজেই আরও বলেন, সামরিকভাবে যা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, শুধু বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এমন কঠোর সতর্কবার্তা এল।
আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে হারিক...
নিউজ ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টু...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের সাগরে টানা ৯ মাস ধরে টহল দিচ্ছে য...
নিউজ ডেস্ক : ধনকুবের বিল গেটসের মেয়ে ফিবি গেটসকে নিয়ে নতুন ত...
নিউজ ডেস্ক : ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক...

মন্তব্য (০)