• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে ২৬৫ জনে পৌঁছেছে। এ ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

‎ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবন বাঁচানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বিরতিহীন অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। কঙ্কালসার ভবনের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত স্নিফার ডগ। সরকারি রেসকিউ টিমের সঙ্গে উদ্ধারকাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবী।
‎
‎এদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাজার হাজার আহতের জন্য দেশেজুড়ে শুরু হয়েছে জরুরি রক্তদান কর্মসূচি। অসংখ্য সাধারণ মানুষ রক্ত দিতে হাসপাতালের সামনে ভিড় করছেন।
‎
‎অন্যদিকে বসতবাড়ি ধ্বংস হওয়ায় এবং ক্রমাগত আফটারশকের (অনুকম্পন) আতঙ্কে হাজার হাজার মানুষ তীব্র শীত ও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। আফটারশকের ভয়ে অক্ষত ভবনেও ফিরতে সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo