• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) অনুজ কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গত ১১ আগস্ট ২০২৬ তারিখ রাত ৮:৩০ ঘটিকায় মাদকদ্রব্য সেবন করে বেসামাল অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলো—১. চুয়াডাঙ্গা পৌর শহরের পুরাতন হাসপাতালপাড়ার মোঃ সমির উদ্দিন বকুলের ছেলে মোঃ শাকিল খান আকাশ (২৯), ২. দৌলতদিয়ার চুনুরীপাড়ার মৃত রমজান আলীর ছেলে মোঃ আসাদুল হক মিন্টু (৪৮), ৩. দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মোঃ হযরত আলী (৪২) এবং ৪. একই এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৯)।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত আসামিদের প্রত্যেককে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

​জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করা এবং জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

১

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...

image

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মস...

৩

নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

image

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২

৪

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

  • company_logo