ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাতের ঘটনায় এক খেলোয়াড় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আর ৯ জন জন। গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে ঘটেছে এ ঘটনা।
থাই সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গতকাল বুধবার নারাথিওয়াতের সান্তিফাপ স্টেডিয়ামে আঞ্চলিক ফুটলের আসর গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের একটি ম্যাচ চলছিল। ম্যাচের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল সেই স্টেডিয়ামে। সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ মাঠে বজ্রপাাত হয় এবং এতে সাফওয়ান আওয়ে নামের ২৪ বছর বয়সী এক খেলোয়াড় ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড়ও আছেন। আহতদের অনেকের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। বজ্রপাতের পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।
বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাত একটি নিয়মিত দুর্যোগ। এ কারণে দেশটির সরকারের পক্ষ থেকে নিয়মিতই বৃষ্টিপাতের সময় লোকজনকে বাইরে বের না হওয়া বিষয়ক সতর্কবার্তা দেওয়া হয়।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)