ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া আগের হামলায় আহত আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত ১ হাজার ২৫৪ জন নিহত এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন।
এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৩৮১ জন নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, অধিকৃত ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভ...
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সংলগ্ন এলাকাগ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা ...

মন্তব্য (০)