• খেলাধুলা

সেই ঘটনার জন্যই কি পদত্যাগ করলেন সৈকত?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পদত্যাগের নেপথ্যের কারণ হিসেবে এক বছর আগে ঘরোয়া ক্রিকেটের একটি ঘটনা সম্পৃক্ত বলে গুঞ্জন উঠেছে।

২০২৫ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়।

সংবাদমাধ্যমে আম্পায়ারদের নিয়ে কথা বলায় হৃদয়কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৪ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

তবে সেই শাস্তি অবিশ্বাস্যভাবে বাতিল হয়ে যায়। একজন ক্রিকেটারের শাস্তির ইস্যুতে বোর্ডের এমন হস্তক্ষেপ ভালোভাবে নেননি সৈকত। সেই ইস্যুতেই পদত্যাগ করেছেন বলে গুঞ্জন।

তবে সেসব অভিযোগ নাকচ করে সৈকতের পদত্যাগের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। বিবৃতিতে ক্রিকটে বোর্ড জানায়, শরফুদ্দৌলা বিসিবি আম্পায়ার হিসেবে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। তার চুক্তিটি মূলত ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। বর্ধিত মেয়াদের সমাপ্তির পর চুক্তির আর কোনো মেয়াদ বাড়ানো হয়নি। 

বিসিবি আরও জানায়, আইসিসি এলিট প্যানেল আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার ক্রমবর্ধমান দায়িত্ব এবং এর ফলে বিসিবির হয়ে আগের মতো একই ভূমিকায় কাজ করার সুযোগ কমে যাওয়ার সম্ভাবনা থাকায় এমন সিদ্ধান্ত। তাই বোর্ডের সঙ্গে তার পূর্ববর্তী চুক্তির মেয়াদ ২০২৬ সালের এপ্রিলে শেষ হয়।

মন্তব্য (০)





  • company_logo