• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিধানের প্রসঙ্গ টেনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন, বরং তারা প্রত্যেকেই শরণার্থী।

রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের এই পার্থক্য তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এই সমস্ত সম্প্রদায়ের শরণার্থীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা যাবে না এবং পুলিশও তাদের কোনো রকম হয়রানি করতে পারবে না।

এর বিপরীতে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

তিনি আরও যোগ করেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মন্তব্য (০)





image

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রাম স্থায়ী করার ...

image

‎৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন ...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ৫০টি দেশের নাগরি...

image

‎হরমুজ-লোহিত সাগর সংকটে ব্যয় বাড়ছে জ্বালানি আমদানিতে ‎

নিউজ ডেস্কঃ ইরানি ড্রোন হামলায় হরমুজ বন্ধের পর এবার হুত...

image

‎কেন হঠাৎ মরক্কো থেকে স্পেনে অভিবাসীদের ঢল?

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই একদিনে মরক্কো থেকে প্রায় ৬০ হাজার মানু...

image

পাকিস্তানেও উত্থান হতে পারে ককরোচদের, চাঞ্চল্যকর মন্তব্য ...

নিউজ ডেস্ক : সরকার যদি কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করতে এবং ...

  • company_logo