• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার আইনি শর্ত পূরণ করতে পারেনি তুরস্ক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরে আসার জন্য প্রয়োজনীয় আইনি শর্ত এখনো পূরণ করতে পারেনি তুরস্ক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। কংগ্রেসের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

কংগ্রেসম্যান ওয়েসলি বেলের চিঠির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পররাষ্ট্র দপ্তর জানায়, রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বর্জন করা এবং মার্কিন আইন পুরোপুরি মেনে না চলা পর্যন্ত আঙ্কারাকে কোনো এফ-৩৫ বিমান দেওয়া হবে না। 

তবে চিঠিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আজারবাই্জান-আর্মেনিয়া এবং গাজা সংকট নিরসনে তুরস্কের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে, হামাসের সাথে তুরস্কের আর্থিক সম্পর্ক এবং দেশটিতে অবৈধ অর্থ লেনদেনের নেটওয়ার্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এখনো কাটেনি বলে সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর। দ্বিপক্ষীয় সম্পর্ক ও ন্যাটো সহযোগিতা জোরদার করার পাশাপাশি এস-৪০০ সংকট সমাধানে তুরস্কের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: জেরুজালেম পোস্ট।

মন্তব্য (০)





  • company_logo