• আন্তর্জাতিক

‎নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ-উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

‎বৃহস্পতিবার এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

‎তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।

‎ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

‎প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১২ জন।

‎এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপতালে আছেন তিনি।

মন্তব্য (০)





image

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল

নিউজ ডেস্ক : ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ...

image

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠান...

image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় হজ্বে যাওয়া পথে প্রা...

image

‎টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্কঃ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১৩তম রাতের মতো...

image

যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে...

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে কক...

  • company_logo