• জাতীয়

‎সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

‎শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

‎রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হলো।

‎সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

‎২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন।

‎এর আগে তার পদত্যাগ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণে অথবা যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটা অপশন আছে, তবে পদত্যাগের বিষয়ে আমরা জানি না।

‎পদত্যাগের ব্যাপারে সরকারের পদক্ষেপ কি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই। গণমাধ্যমে ‘পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে’ লেখা হয়েছে।

মন্তব্য (০)





image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

image

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...

image

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

image

বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পি...

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে ক্রমবর্ধমান...

image

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আল...

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর...

  • company_logo