• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ (২৩ জুলাই)) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরকে শুভেচ্ছা জানান।

ফিলিপাইনের রাজধানীতে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সমবেত হলে এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় হয়।

এদিকে বুধবার এই ফোরামের ফাঁকে খলিলুর যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং বৈশ্বিক পরিসরে অভিন্ন উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

খলিলুর ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ম্যানিলায় এসব সম্পৃক্ততা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সহযোগিতা সম্প্রসারণে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রা...

নিউজ ডেস্ক : নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ...

  • company_logo