• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তিতে’ দূতাবাস এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ।

এ কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য দূতাবাসের হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—

  • শ্রমসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৫
  • পাসপোর্টসংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬
  • ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
  • মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের ফেসবুক পেজ: https://www.facebook.com/bdembassyriyadh

 

মন্তব্য (০)





image

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

১

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দীর...

image

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক...

২

নিউজ ডেস্ক : স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ন...

image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

৫

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

  • company_logo