• কূটনৈতিক সংবাদ

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বেইজিং। চলতি নভেম্বর মাসের শেষ দিকে চীনে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (৪ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি বৈঠক আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে চীন।’

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের সম্মেলনের ফাঁকে সম্ভাব্য এই বৈঠক আয়োজনের প্রস্তুতি নিয়ে তিন দেশের কর্মকর্তারা সমন্বয় করছেন। এর আগে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

এপেকের ২১ সদস্য অর্থনীতির নেতাদের ও প্রতিনিধিদের আতিথ্য দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠক আয়োজনের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ ধরনের একটি বৈঠক আয়োজনের কাজ চলছে।’

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক আয়োজনের জন্য চীনকে সম্মত করতে ওয়াশিংটন ও মস্কো চাপ দিচ্ছে।

মন্তব্য (০)





image

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ...

১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি...

image

‎নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়া...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ...

image

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

image

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ক...

image

নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য স...

৫

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...

  • company_logo