ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর চিঠির ভিত্তিতে নয়, জাতীয় সংসদ থেকে চিঠি পেলেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমালেন মাছউদ।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার ইখতিয়ার আইনে নেই। তবে কেউ আইনের দৃষ্টিতে দণ্ডপ্রাপ্ত আসামি হলে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে করতে পারবে নির্বাচন কমিশন।’
তিনি বলেন, ‘আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে কমিশন।’
আব্দুর রহমালেন মাছউদ বলেন, ‘সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন। চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত।’
এসময় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা বলেন এ নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘চলতি বছরের অক্টোবরকে ধরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন।’
আব্দুর রহমালেন মাছউদ বলেন, ‘সরকারের সঙ্গে কোনো দূরত্ব নেই। আবহাওয়া, সরকারি পরীক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দেয়া হবে।’
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতির অপশন আছে পদত্যাগ করার। এ বিষয়ে সরকার...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ ক...
নিউজ ডেস্কঃ দেশে ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় ...
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়ে...
নিউজ ডেস্কঃ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থ...

মন্তব্য (০)